মধুমতি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ১১১তম সভা অনুষ্ঠিত

Date: 2022-04-02
news-banner
মধুমতি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ১১১তম সভা আজ  শনিবার, ০২ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। জুম প্রযুক্তি সহায়তায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপ এর চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আলমগীর, মেঘনা গ্রুপ এর চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, মোনা 

ফাইন্যান্সিয়াল কনসালটেন্সী এন্ড সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক জনাব আহসানুল ইসলাম টিটু এমপি, বেঙ্গল গ্রুপ এর পরিচালক জনাব হুমায়ূন কবির বাবলু, আনোয়ার গ্রুপ এর চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সফিউল আজম।

Leave Your Comments