এনআরবি ব্যাংকের ৫০তম শাখার শুভ উদ্বোধন

Date: 2022-04-02
news-banner
এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ গত ৩১ মার্চ ২০২২ বরিশালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ৫০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ব্যাংকের উপদেষ্টা জনাব মুখতার হোসেন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব অলি আহাদ চৌধুরী, বরিশাল চেস্বার অব কমার্স-এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের ডেপুটি ডিরেক্টর জনাব মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave Your Comments