সভায় উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, মাতৃভাষাকে সম্মান জানাতে না পারলে, হৃদয়ে ধারণ করতে না পারলে কখনো জাতি হিসেবে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না। এমন নজির নেই। বাংলাকে সমৃদ্ধ ভাষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে। তাই এই ভাষার প্রতি মমত্ব, দরদ মায়ের মতোই প্রবল ও প্রখর। আমাদের সব ক্ষেত্রে মাতৃভাষার চর্চা, শুদ্ধভাবে বাংলা লেখা, উচ্চারণ, এ ভাষার সাহিত্য-সংস্কৃতি নিয়ে গবেষণা এবং একে ছড়িয়ে দেওয়া জাতি হিসেবে প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’